ফেনসিডিলসহ নারী মাদক কারবারি গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা

টঙ্গীতে ফেনসিডিলসহ শিরিন আক্তার নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গতকাল  আউচপাড়া কলেজ গেট শাকিল সরণি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এলাকার একটি বাড়িতে ঐ নারী বসবাস করতেন। পুলিশ জানায়, একটি বাড়িতে মাদক ব্যবসা পরিচালনা করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে ঐ নারীর ঘরে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল, পানির বোতলে রাখা সাড়ে চার লিটার তরল ফেনসিডিল ও সাড়ে ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়। টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা শেষে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।