ইত্তেফাক রিপোর্ট
দুই সপ্তাহ করোনার সঙ্গে লড়াই করে হেরে গেলেন দেশের স্বনামধন্য মাই-ক্রোবায়োলজিস্ট ও চিকিত্সক। শেরেবাংলা নগরের ন্যাশনাল ইন-স্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের পরিচালক অধ্যাপক ডা. এ কে এম শামছুজ্জামান তুষার গতকাল ভোরে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যান। গত দুই সপ্তাহ ধরে তিনি মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে চিকিত্সাধীন ছিলেন।
কোভিড মহামারির সময় দেশের সবচেয়ে বৃহত্ প্রতিষ্ঠানের দায়িত্বে থেকে কোভিড পরীক্ষা ও গবেষণার জন্য নিরলসভাবে কাজ করেন ডা. তুষার। তিনি স্ত্রী, তিন ছেলে, অসংখ্য সহকর্মী ও সুহূদ রেখে যান। গতকাল সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে জানাজা শেষে তার মরদেহ ময়মনসিংহের ফুলবাড়িয়ার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়।
বাংলাদেশ সোসাইটি অব মেডিক্যাল মাইক্রোবায়োলজিস্ট এর আজীবন সদস্য ডা. তুষারের মৃত্যুতে শোক জানিয়েছেন সংগঠনের সভাপতি অধ্যাপক মো. রুহুল আমিন মিয়া এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোহাম্মদ মোর্শেদ। এক বিবৃতিতে তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।