কীটনাশক খেয়ে শিশুর মৃত্যু

ইত্তেফাক রিপোর্ট

দক্ষিণখানের নর্দাপাড়ায় হাবিবুর রহমান (৩) নামে এক শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তার পরিবার দাবি করেছে, কীটনাশক পানে শিশুটির মৃত্যু হয়। গতকাল এ ঘটনা ঘটে। নিহত শিশুর বাবা হুমায়ুন কবির বলেন, ‘আমরা সকালের দিকে শিশুটিকে নানির কাছে রেখে স্বামী-স্ত্রী দুই জনই বের হয়ে যাই। বেলা ১১টার দিকে খবর পাই  ছেলে তেলাপোকা মারার কীটনাশক খেয়েছে। দ্রুত বাসায় এসে দেখি অচেতন অবস্থায় পড়ে আছে সে। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেই।  পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।’