সুনামগঞ্জে কৃষকের ধান কেটে দিল কৃষক লীগ

গত বছরের মতো এ বছরও কৃষি শ্রমিকের অভাব পূরণে কৃষকের পাশে দাঁড়িয়েছে কৃষক লীগ। হাওর অঞ্চলে ধান কাটা-মাড়াই শুরু করা এই সংগঠনটি গতকাল শনিবার সুনামগঞ্জের দেখার হাওরে এক কৃষকের জমির ধান কেটে সহায়তা করে।

কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপির নেতৃত্বে এই এলাকায় প্রায় এক একর জমির পাকা ধান কেটে দেয় কৃষক লীগের কেন্দ্রীয় ও জেলা-উপজেলার নেতৃবৃন্দ। কৃষক লীগ সভাপতি বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষক সমাজের পাশে আছেন এবং তার নির্দেশে কৃষক লীগের প্রতিটি কর্মী ধান কেটে মাড়াই করাসহ সব দিতে প্রস্তুত রয়েছেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার এমপি, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।