পাঞ্চেন লামার মুক্তির দাবিতে সোচ্চার তিব্বতিরা

তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার উত্তরসূরি একাদশ পাঞ্চেন লামার মুক্তির দাবিতে ফের সোচ্চার হলেন ভারতে অবস্থানরত তিব্বতিরা।

রবিবার (২৫ এপ্রিল) তার জন্মদিনে ‘পাঞ্চেন লামা’‌স অ্যাবডাকশন বাই চায়না অ্যান্ড ইটস সিগনিফিকেন্স টুডে’‌ শিরনামে একটি আন্তর্জাতিক ওয়েবিনারের আয়োজন করেছে টিবেটিয়ান ইউথ কংগ্রেস। সহযোগিতায় হিমালয়ান এশিয়া স্টাডিজ অ্যান্ড এনগেজমেন্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ফর ইন্টেগ্রাল হিউম্যানিজম এবং স্টুডেন্টস ফর এ ফ্রি টিবেট।

তাদের দাবি, পাঞ্চেন লামা (জন্ম সূত্র নাম গেধুন চইকেই নেইমা)‌ বিশ্বের সব থেকে কম বয়সী এবং দীর্ঘদিন ধরে জেলবন্দি থাকা ব্যক্তি। ১৯৯৫ সালে দালাই লামা প্রথাগত পদ্ধতিতে স্বীকৃতি দেওয়ার তিনদিন পর তাকে সপরিবারে অপহরণ করা হয়। তারপর থেকে তাকে বা তার পরিবারের কাউকেই আর দেখতে পাওয়া যায় নি। অভিযোগ, চীনের পক্ষ থেকে তাকে অপহরণ করা হয়েছিল। সেই সময় তার বয়স ছিল ৬ বছর। তারপর থেকে ২৬ বছর ধরে তিনি জেল বন্দী রয়েছেন।

একাদশতম পাঞ্চেন লামা তিব্বতের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে দ্বিতীয় সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা হিসেবে স্বীকৃত।‌‌

ইত্তেফাক/এমআর