অস্ট্রেলিয়ায় পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য একটি দারুণ খবর হলো- প্যাক এশিয়া বাংলাদেশের উদ্যোগে ঢাকায় ‘অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা ২০১৯’ শীর্ষক এক শিক্ষামেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৯ ফেব্রুয়ারি (শনিবার) হোটেল আমারির গ্রান্ড বলরুমে বসবে অস্ট্রেলিয়াতে পড়তে যেতে আগ্রহী শিক্ষার্থীদের মিলনমেলা। সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলা উক্ত মেলায় শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।
আসন্ন মেলায় অস্ট্রেরিয়ার প্রথিতযশা সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন এবং তাদের বিশ্ববিদ্যালয়ের জন্য মনোনিত শিক্ষার্থীদের যোগ্যতা মূল্যায়ন করবেন। উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- অস্ট্রেলিয়ান ক্যাথলিক ইউনিভার্সিটি, সিকিউ ইউনিভার্সিটি, দিকিন ইউনিভার্সিটি, এডিথ কাওয়ান ইউনিভার্সিটি, গ্রিফিথ ইউনিভার্সিটি, লাট্রোব ইউনিভার্সিটি, ম্যাককুয়্যারি ইউনিভার্সিটি, মেলবোর্ন ইনস্টিটিউট অব টেকনলোজি, মোনাশ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ক্যানবেরা, ইউটিএস ইনসার্চ, ইউনিভার্সিটি অব তাসমানিয়া, ইউনিভার্সিটি অব ওলংগং এবং ভিক্টোরিয়া ইউনিভার্সিটি, মেলবোর্ন।
আসন্ন মেলা সম্পর্কে প্যাক এশিয়ার বাংলাদেশ প্রতিনিধি প্রদীপ রায় জানান, মেলায় শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ার শিক্ষাব্যবস্থার সব ধরনের তথ্য তুলে ধরা হবে। বাংলাদেশে অনেক শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী হলেও সঠিক তথ্য ও দিক নির্দেশনা না পাওয়ার কারণে দীর্ঘদিনের স্বপ্ন পুরনে ব্যর্থ হচ্ছেন। এ কারনে বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে শিক্ষার্থীর স্বচ্ছ ধারণা থাকতেই হবে। আর এইসব বিষয়কে সর্বাধিক গুরুত্ব দিয়ে এবারের অস্ট্রেলিয়া শিক্ষামেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়া অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়া, পার্ট টাইম কাজের সুযোগ, পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট, স্কলারশিপ, ভ্রমণ ও বাসস্থান, আইইএলটিএস প্রস্তুতি ও রেজিস্ট্রেশনসহ অন্যান্য প্রয়োজনীয় বিষয়াদি সম্পর্কে জানাতে মেলায় প্যাক এশিয়ার বিশেষজ্ঞগণ উপস্থিত থাকবেন। সম্পুর্ন উন্মুক্ত এই মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহনের জন্য এই https://tinyurl.com/australianexpo2019 লিঙ্কে ক্লিক করে প্রাক-নিবন্ধন করতে হবে।