পরিকল্পনা মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে  পরিকল্পনা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তি অনুযায়ী দুইটি পদে সর্বমোট ২১ জনকে নিয়োগ দেয়া হবে। ইতোমধ্যে শুরু হয়েছে আবেদনের কার্যক্রম, চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহীরা চাইলে উল্লিখিত পদগুলোতে আবেদন করতে পারেন।

আবেদনের পদসমূহ :সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী অফিস সহাকারী কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহায়ক। দুটি পদে মোট ২১ জনকে নিয়োগ দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা : উল্লিখিত পদগুলোতে আবেদন করতে হলে আবেদনকারীকে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতার অধিকারী হতে হবে। পূর্ববর্তী অভিজ্ঞতাধারী  প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

বয়সসীমা: উল্লিখিত পদগুলোতে আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীদের বয়সসীমা হতে হবে ১ জানুয়ারি, ২০১৯ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

বেতনসীমা :বিভিন্ন রকম যাচাই বাছাই শেষে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রত্যেককে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন প্রদান করা হবে। এতে এক জন অফিস সহাকারী কাম কম্পিউটার অপারেটরের বেতন হিসেবে পাবেন ৯ হাজার ৩শ’ থেকে ২২ হাজার ৪শ’ ৯০ টাকা এবং এক জন অফিস সহায়ক বেতন হিসেবে পাবেন ৮ হাজার ২শ’ ৫০ টাকা থেকে ২০ হাজার ১০ টাকা।

আবেদন পদ্ধতি : আগ্রহী প্রার্থীদের পরিকল্পনা মন্ত্রণালয়ের  নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে (www.imed.gov.bd)  এই ঠিকানায়। এছাড়াও ডাক যোগেও আবেদনপত্র পাঠাতে পারবেন।  আবেদনপত্র পাঠানোর ঠিকানা : উপসচিব(প্রশসন), বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, ব্লক-১১, কক্ষ-০৩, শেরে বাংলানগর, ঢাকা-১২০৭। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।