চীনের ক্রমবর্ধমান অনলাইন বাণিজ্য খাতে লাইভ স্ট্রিমিং নিয়ন্ত্রণ করতে যৌথভাবে নতুন নীতিমালা জারি করেছে দেশটির ইন্টারনেট নজরদারি সংস্থা এবং অন্য ছয় নিয়ন্ত্রক প্রতিষ্ঠান। শক্তিশালী ডিজিটাল অর্থনীতির তদারকি করার জন্য যা বেইজিংয়ের সর্বশেষ পদক্ষেপ। শনিবার (২৪ এপ্রিল) সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
গত শুক্রবার চীনের সাইবারস্পেস প্রশাসনের (সিএসি) ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন নীতিমালা অনুযায়ী পরিষেবা সরবরাহকারীদের লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বেআইনী বা বিক্রয়ের জন্য অসমর্থিত বা পণ্য ও পরিষেবার বিভাগগুলোর উল্লেখ করে একটি তালিকা তৈরি করতে হবে।
এ ছাড়া জননিরাপত্তা মন্ত্রণালয় এবং বাজার নিয়ন্ত্রণের জন্য রাজ্য প্রশাসন (এসএএমআর) দ্বারা প্রচারিত এই নীতিমালার মধ্য দিয়ে জাল পণ্যাদি ছাঁটাই, ভিউয়ারের মিথ্যা সংখ্যা এবং জুয়া ও জালিয়াতির সাথে জড়িত হওয়া অবৈধ এবং নিষিদ্ধ হিসেবে বিবেচিত হবে।
লাইভ স্ট্রিমিং কন্টেন্টের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোকে একজন করে প্রফেশনাল নিযুক্ত করতে হবে, একটি ব্ল্যাকলিস্ট সিস্টেম স্থাপন করতে হবে। বিশেষ করে অ্যাকাউন্টধারী এবং লাইভ স্ট্রিমারদের জন্য, যারা নীতি লঙ্ঘন করবে।
চীনের সাইবারস্পেস প্রশাসন জানিয়েছে, নীতিগুলোর লক্ষ্য ইন্টারনেট মার্কেটের অর্ডারগুলো নিয়ন্ত্রণ করা, জনগণের অধিকার রক্ষা করা, স্বাস্থ্যসম্মত এবং উদীয়মান বিজনেস মডেলের প্রচারণা করা এবং একটি পরিস্কার সাইবার নেটওয়ার্ক তৈরি করা।
ইত্তেফাক/টিএ