লকডাউনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

জরুরি অবস্থা জারি করা ছাড়া লকডাউন দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ রবিবার (২৫ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।

আগামীকাল সোমবার (২৬ এপ্রিল) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন এ আইনজীবী।

অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ বলেন, জরুরি অবস্থা জারি করা ছাড়া জনগণের চলাফেরার অধিকার, আইনের আশ্রয় লাভের অধিকার সরকার স্থগিত রাখতে পারে না। এটা সংবিধান পরিপন্থী। এ কারণে রিট দায়ের করেছি।

রিটে চলমান লকডাউন স্থগিত চাওয়াসহ ফের লকডাউন না দেওয়ার নির্দেশনা চেয়েছেন বলেও জানান তিনি।

ইত্তেফাক/কেকে