আপনার রাশিফল

মুহম্মদ আনিসুল হক

২৬ এপ্রিল ২০২১ খ্রিষ্টাব্দ, সোমবার

আজ ১৩ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ এবং ১৩ রমজান ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪১ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও শনি। আপনার শুভ সংখ্যা: ৬ ও ৮। শুভ বার: শুক্র ও শনি। শুভ রত্ন: নীলা ও হীরা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

অসুস্থবোধ করতে পারেন। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন। বিবাদ এড়িয়ে চলুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে।          

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

বিদ্যার্থীরা পড়াশোনায় অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

যানবাহনে ওঠানামায় সতর্কতা অবলম্বন করুন। অতিরিক্ত উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে। ধর্মীয় কাজে আনন্দ পেতে পারেন। সন্তানের প্রতি খেয়াল রাখুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। মাতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। উত্তেজনা পরিহার করুন। জ্ঞানস্পৃহা বাড়তে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। ঠান্ডা সম্পর্কে সতর্কে থাকুন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। আপনজনদের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

শরীর মোটামুটি ভালো থাকতে পারে। নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। মূল্যবোধ বজায় রাখুন। কাউকে কোনো ব্যাপারে কথা দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করে নিন। বাড়িতে অতিথি আসতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। অসুস্থদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হতে পারে। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। কোনো বিশেষ পোশাক ভালো লাগতে পারে ।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ভবিষ্যতের জন্য কানো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। অকারণ ব্যয় পরিহার করুন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। দূরে কোথাও যাত্রা হতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। শ্রমিক-নেতাদের জন্য সময় অনুকূল থাকবে। সাংগঠনিক কাজে ব্যস্ততা বাড়তে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

সামাজিক যোগাযোগ চালিয়ে যান। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। অসুস্থ পিতার প্রতি খেয়াল রাখুন। কর্মস্থলে সিনিয়রদের পরামর্শ অনুযায়ী চলুন। পাবলিক ইমেজ বাড়বে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। রিপুকে সংযত রাখুন। কোনো ব্যাপারেই ঝুঁকি নেওয়া ঠিক হবে না।