শোবিজ জগতের সবচেয়ে বড় পুরস্কারের দিন আজ

 বিনোদন ডেস্ক

 

শোবিজ জগতের সব থেকে বড় একাডেমিক পুরস্কার অস্কার। ঘণ্টা কয়েক পরেই বাংলাদেশ সময় ভোর ৪টা ৩০(২৬ এপ্রিল) মিনিটে অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননার ৯৩তম এই আসর। করোনার নানা বাঁধা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ইউনিয়ন স্টেশন এবং হলিউডের ডলবি থিয়েটারে হতে যাচ্ছে দুনিয়ার সেরা তারকাদের এই সমারহ। গ্রামি’সহ বেশিরভাগ পুরষ্কার বিতরণী অনুষ্ঠান জুমের মাধ্যমে করা হলেও জুম পদক্ষেপ থেকে বছরের শুরুতেই সরে আসে অস্কার। 

কিছুটা ভিন্নধাঁচের এবারের অনুষ্ঠানটি পরিচালনা করবেন পরিচালনা করবেন গ্লেন ওয়েইস এবং উপস্থাপনায় থাকবেন আমেরিকান অভিনেতা কোলম্যান ডমিঙ্গো ও অ্যান্ড্রু র্যানেলস। বিজয়ীদের পুরস্কার তুলে দিতে এবারের মঞ্চে হাজির হবেন হ্যালি বেরি, রেজিনা কিং, ব্রায়ান ক্র্যানস্টন,ওয়াকিন ফিনিক্স, ব্র্যাড পিট, লরা ডার্নসহ আরো অনেকে। ৯৩তম এই অস্কারে সব থেকে বেশি নমিনেশন পাওয়া সিনেমাগুলোর মাঝে রয়েছে—

মাঙ্ক :১০টি

দ্য ফাদার :৬টি

জুদাস অ্যান্ড দ্য ব্ল্যাক মাসাই :৬টি

মিনারি :৬টি

নোম্যানল্যান্ড :৬ টি

সাউন্ড অফ মেটাল :৬টি

দ্য ট্রায়াল অফ শিকাগো :৬টি

প্রসঙ্গত, চলতি বছরের অস্কারে করোনা স্বাস্থ্যবিধি বেশ কড়াকড়িভাবে পালন করা হবে। গত মাসেই অনুষ্ঠানটিতে আসার ব্যাপারে দ্বিমত পোষণ করেছিল অনেক দেশের তারকারাই। তবে অবশেষে করোনার বিধি-নিষেধের চাপে যাদের আর আসা হয়নি তারা এবার নিজ দেশ থেকেই অংশ নিচ্ছেন এই অনুষ্ঠানে।