আলিয়া-রণবীরের ওপর চটলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী!

 বিনোদন ডেস্ক

 

করোনার তাণ্ডবে পুরো ভারত এখন কাবু হয়ে পড়েছে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুর মিছিল আরো দীর্ঘ হচ্ছে। অনেক বলিউড তারকাও করোনায় আক্রান্ত হয়েছেন। এখনো সেই তালিকা দীর্ঘ হচ্ছে। তবে এরই ভেতরে অনেক তারকা ছুটি কাটাতে দেশের বাইরে গিয়ে নানা ধরনের ছবি পোস্ট করছেন। অনেকে আবার সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। তারকা যেমন প্রশংসিত হচ্ছেন তেমনই আবার সমালোচিত হচ্ছেন। এবার তেমনই কিছু নেতিবাচক সমালোচনার কবলে পড়লেন আলিয়া ভাট, রণবীর কাপুর, জাহ্নবি কাপুর ও সারা আলী খানের মতো তারকারা। অভিনেতা নওয়াজউদ্দিনসহ একাধিক তারকা তাদের এই আচরণ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। নওয়াজউদ্দিন সিদ্দিকী তাদের উদাসীনতাকে কটাক্ষ করে বলেন, ‘বর্তমানে আমাদের দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ। আমি বুঝি না আমাদের অভিনেতা-অভিনেত্রীরা করোনা ভ্যাকসিন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কীভাবে ছবি আপলোড করেন। এমনকি নির্লজ্জের তো বিদেশ গিয়েও ছবি পোস্ট করছেন। জানি না মালদ্বীপ তাদের জন্য কী করে রেখেছে। সেসব ছবিতে সামাজিক দূরত্ব মেনে চলাসহ স্বাস্থ্যবিধির কোনো আলামতের দেখা মেলে না। এই ছবিগুলো যারা আপলোড করেন তাদের লজ্জা-শরম রয়েছে কি-না এ নিয়ে আমি সন্দিহান। আপনাদের মানুষ আইডল মানে। মানুষের কথা চিন্তা করে হলেও এখন আপনারা এসব বন্ধ করুন।’