নবীনদের নতুন বইয়ের ঘ্রাণ

জান্নাতুন নুর দিশা: ‘নির্ভূযোগ্য গোপনীয়তা’ নামের এ বইটি    আসছে ২০১৯ সালের অমর একুশে বই মেলায়। লিখেছেন জান্নাতুন নুর দিশা। প্রকাশ করেছে আবির প্রকাশনী। তিন ফর্মার এ বইটি মূলত একটি প্রেমের কবিতার বই। বই মেলায় প্রকাশিত দিশার প্রথম কাব্যগ্রন্থ এটি। কলেজ থেকেই লেখালেখি করার ইচ্ছে জাগ্রত হয় দিশার। তবে উপযুক্ত সুযোগ কিংবা সুবিধা না পাওয়ার কারণে হয়ে ওঠেনি বই প্রকাশ করা। তবে এবার সে সুযোগ আসায় বেশ আশাবাদী এ তরুণ কবি। ‘বেশ অনেক সময়ের স্বপ্ন বই প্রকাশের। এতদিন পর প্রকাশ করতে পেরেও বেশ উত্সাহিত আমি। আশা করি আগামী দিনগুলোতে আরও ভালো কাজ উপহার দেব। একজন নারী কবি হয়ে অনুভূতি কবিতায় প্রকাশ করতে পেরে বেশ ভালো লাগছে। আমার মনে হয় দেশে নারী কবির যথাযথ মূল্যায়ন করা উচিত। তা হলে তারা অধিক ভালো কাজ উপহার দেবে।’ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে কবি দিশার কবিতা। তবে কবিতার বই এ প্রথম।

সাদিয়া সিদ্দিকা: অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী  সাদিয়া সিদ্দিকা। এ বছরের অমর একুশে বই মেলায় প্রকাশিত হচ্ছে তার দ্বিতীয় বই। বইটির নাম ‘একটি বসন্ত অতঃপর কৃষ্ণচূড়া।‘ আফসার ব্রাদার্স প্রকাশ করছে জীবনভিত্তিক প্রেম উপন্যাসের এ বইটি। লেখালেখির বেশ আগ্রহ সাদিয়ার। তৃতীয় শ্রেণি থেকেই লেখার সূচনা হয়েছে সাদিয়ার। সেই থেকে থেমে থাকেনি লেখালেখি। যতই দিন যাচ্ছে লেখার আগ্রহ বেড়েই চলছে। লেখালেখির প্রধান অনুপ্রেরণা মার থেকে পাওয়া। তাই সামনে এগিয়ে যেতে চান বহুদূর। প্রথম বই প্রকাশিত হওয়ার অনুভূতি ছিল ভালোই এ বারেও সেরকমই আশা করছেন সাদিয়া।

রিক্তা রিচি: অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ উপলক্ষে ‘অগ্রদূত অ্যান্ড কোম্পানী’ থেকে প্রকাশিত হচ্ছে কবি রিক্তা রিচির কাব্যগ্রন্থ ‘বাতাসের বাঁশিতে মেঘের নূপুর’। ৫৮৮ নম্বর স্টলে পাওয়া যাবে রিক্তা রিচির কবিতার বইটি। লেখালেখির অভ্যাস ছোট থেকেই। ২০১৬ সালের অমর একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে প্রথম বই। বর্তমানে বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি করছেন রিচি। পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হোম ইকোনোমিক্স কলেজে থেকে। রিক্তা রিচি ছোট থেকে কবিতা ভালোবাসেন। তার কবিতা নিয়মিত প্রকাশিত হয় বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিক, সাহিত্য পত্রিকা ও ম্যাগাজিনগুলোতে।

নাদিয়া জান্নাত: ২০১৯ সালের অমর একুশে বই মেলায় প্রকাশ   পেতে যাচ্ছে তরুণ লেখিকা নাদিয়া জান্নাতের ‘শালুক ফুলের যাতনা’। বইটি প্রকাশ করছে জাতীয় সাহিত্য প্রকাশ প্রকাশনী। চার ফর্মার এ       বইটি নারীদের নিয়ে লিখেছেন নাদিয়া। পূর্বেও দুটি বই প্রকাশিত হয়েছে লেখিকা নাদিয়ার। প্রথমটিতে খুব ভালো সাড়া মেলেনি তবে দ্বিতীয় বইটি ভালোই জনপ্রিয় হয়েছে। এবারের বই মেলায় শালুক ফুলের যাতনা          বইটি নিয়ে বেশ আশাবাদী এ তরুণ লেখিকা। ‘বইটিতে নারী অনুভূতির কিছু কথা তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের সমাজের সাধারণ          নারীদের কিছু কথা। বাল্যকাল থেকেই লেখালেখির প্রতি অধিক আগ্রহী ছিলাম। এর আগে ২০১৫ ও ২০১৬ সালের অমর একুশে বইমেলায় দুটি বই প্রকাশ করতে পেরেছি। এ বছরেও বেশ আশাবাদী।’ নিজের অনুভূতি বলেন লেখিকা নাফিয়া জান্নাত। বর্তমানে রংপুর ডেন্টাল কলেজে           পড়ছেন তিনি।নি।

 

উম্মে ফাতেমা তাননুভা: খুদে পাঠকদের জন্য বই লিখেছেন তরুণ কবি উম্মে ফাতেমা তাননুভা। চয়ন প্রকাশনী থেকে প্রকাশ পাচ্ছে ‘ছড়ার মুকুল’ নামের এ বইটি। খুদে পাঠকদের কথা মাথায় রেখে ছড়ার এ বইটি লিখেছেন তাননুভা। বাল্যকালের মজার সব গল্প নিয়ে ছড়াগুলো সাজিয়েছেন তিনি। যা পড়ে প্রবীণরাও ফিরে যাবেন তাদের বাল্যকালের মধুর স্মৃতিতে। বই মেলায় প্রথম বই প্রকাশ হচ্ছে তাননুভার। ‘ছোটরা আমার বই পড়ে আনন্দিত হবে এটিই একমাত্র প্রাপ্য আমার।’ বলেন তাননুভা। সাধারণত গল্প লেখায় পারদর্শী তাননুভা। ছড়া লেখার প্রতি দুর্বল ছিলেন তিনি। সে কারণে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন ছড়া লেখা। এভাবেই সূচনা। বই প্রকাশের অনুভূতি বেশ চমত্কার তাননুভার। ভবিষ্যতে আরও অধিক কাজ করতে চান এ তরুণ কবি।