বৃষ্টি হলেই পানিবন্দি রায়গঞ্জের কয়েকটি পরিবার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৮ নম্বর পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী চানপাড়া ও কারিগর পাড়া গ্রামের কয়েকটি পরিবার বৃষ্টির পর জলাবদ্ধ হয়ে পড়ে—এ অবস্থা বেশ কয়েক বছর ধরে। জানা যায়, বর্ষা মৌসুমে উপজেলার চানপাড়া মৃত রহিম বক্স ডাক্তারের বাড়ি থেকে গ্রামপাঙ্গাসী কারিগর পাড়া মজুমদারের বাড়ি পর্যন্ত একটু বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এমদাদুলের বাড়ির সামনে পানি অপসারণ করা হয়। কিন্তু রাস্তার পানি নিষ্কাশনের পথ অপরিকল্পিতভাবে বালির বস্তা ও মাটি ফেলে বন্ধ করা হয়েছে। পরিশেষে, জলাবদ্ধতা ঘোচাতে আশু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. মোকাদ্দেস হোসাইন সোহান

গ্রাম: গ্রামপাঙ্গাসী চানপাড়া, ডাকঘর: বোয়ালিয়ারচর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ