আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
চলতি বছর আগৈলঝাড়ায় বাঙ্গির ভালো ফলন হয়েছে। কম খরচে অধিক লাভবান হওয়ায় খুশি চাষিরা। চাষি সঞ্জয় হালদার ও মকবুল জমাদার বলেন, কৃষি অফিসের কর্মকর্তাদের পরামর্শে প্রথমে আলু চাষ করে ভালো ফলন পাই। পরে তাদের পরামর্শে জমিতে বাঙ্গি চাষ শুরু করি। মাত্র তিন মাসে বাঙ্গির ভালো ফলন পেয়েছি। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় জানান, আগৈলঝাড়ার মাটি আলু ও বাঙ্গি চাষের জন্য উপযোগী। আগে যে জমিতে বছরে কৃষকরা একটি ফসল ফলাত, সেই জমিতে কৃষক এখন ধানসহ তিনটি ফসল ফলাতে পারছেন।