শরণখোলায় বালু বোঝাই কার্গোডুবি

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

শরণখোলায় শনিবার গভীর রাতে এম বি বাবলী-২ নামের বালু বোঝাই একটি কার্গো ডুবে গেছে। উপজেলা সদর রায়েন্দা স্লুইস গেটসংলগ্ন খালে নোঙর করা অবস্থায় এ দুর্ঘটনা ঘটে। কার্গোর মিস্ত্রি আ. খালেক জানান, রাজবাড়ীর পাকশির মোটা বালু বোঝাই করে তারা শনিবার সন্ধ্যায় শরণখোলায় এসে রায়েন্দা স্লুইস গেটের খালে নোঙর করেন। কার্গোটিতে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৯ হাজার ফুট বালু ছিল। রাত সাড়ে ৩টার দিকে ভাটির টানে কার্গোটি ডুবে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।