ঝিনাইদহে খুলছে দোকানপাট মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহ শহরে লকডাউনের বালাই নেই। দোকানপাট খোলার সংবাদে রবিবার সকাল থেকে শহরে বেড়েছে মানুষের উপস্থিতি। বেড়েছে ইজিবাইক, রিকশার চলাচল। শুরু হয়েছে আগের মতোই যানজট। স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনার কথা থাকলেও ব্যবসাপ্রতিষ্ঠানে তা মানা হচ্ছে না। ক্রেতাদের অনেকে মাস্ক ব্যবহার করছে না। বিশেষ করে পোশাকের দোকানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শহরের কেপি বসু সড়ক, গীতাঞ্জলী সড়ক ও মু্ন্সী মার্কেটের পোশাকের দোকানে সকাল থেকেই ভিড় করছে নানা শ্রেণি-পেশার মানুষ। এদিকে স্বাস্থ্যবিধি মানাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে বিভিন্ন এলাকায়।