চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহরের সর্ববৃহত্ অমৃতকুন্ডা হাটে রবিবার সকাল থেকেই বিপুল লোক সমাগম দেখা গেছে। মানুষজন বেপরোয়াভাবে হাটে ঘোরাফেরা ও বেচাকেনা করছে। অধিকাংশ হাটুরেদের মুখে মাস্ক ছিল না। একই অবস্থা বিরাজ করেছে দোকানপাটে। চাটমোহর পৌর শহর, রেলবাজার, হান্ডিয়াল, ছাইকোলাসহ বিভিন্ন বাজার ও মার্কেটের দোকানগুলোতে প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে। ছিল না কোনো সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানার বলাই। দোকানির কোনো প্রকার সুরক্ষাসামগ্রী রাখেনি। ইচ্ছেমতো চলাচল ও বেচাকেনা চলেছে সন্ধ্যা অবধি।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম জানান, রেলবাজার হাটে সকালে মাইকিং করা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মানুষ না মেনে চলাচল করলে, জনসচেতনতা না থাকলে দুঃখজনক ব্যাপার। নজরদারি বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।