হাওরে আগাম জাতের ধান চাষে গুরুত্ব দেওয়া হচ্ছে .......... কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জ প্রতিনিধি

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, হাওরে উত্পাদিত বোরো ধান দেশের খাদ্য নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কোনো কোনো বছর আগাম বন্যার জন্য এই ধান ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এই ঝুঁকি কমাতে আমরা কাজ করছি। ১৫/২০ দিন আগে ঘরে তোলা যায়, এমন জাতের ধান চাষের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তাছাড়াও ধান কাটার জন্য হাওরের কৃষকদের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে কম্বাইন হারভেস্টার ও রিপার মেশিন বিতরণ করা হচ্ছে। রবিবার হাওর অধ্যুষিত মিঠামইন উপজেলা সদরের হাওরে বোরো ধান কর্তন উত্সব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।