চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের চন্দনাইশে ডায়ারিয়া ও পেটব্যথা, সর্দি-কাশি রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে উপজেলার বিভিন্ন এলাকায় শিশু ও বয়োবৃদ্ধরা এ রোগে আক্রান্ত হয়ে পড়ছে। প্রতিদিন ১৫/২০ জন রোগী হাসপাতালে ভর্তি করা হচ্ছে। রোগীর কারণে উপজেলা সদর ও দোহাজারী হাসপাতালে কোনো সিট খালি নেই। হাসপাতালের বহির্বিভাগে সকাল থেকে দুপুর পর্যন্ত রোগীদের দীর্ঘ লাইন। স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শাহীন হোসাইন চৌধুরী বলেন, অতিরিক্ত গরমের কারণে এ রোগ বৃদ্ধি পেয়েছে। হাসপাতালের ডাক্তাররা যথাযথভাবে রোগীদের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।