মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠের পর মাঠ বোরো ধানের সোনালি ফসলের সমারোহ। চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে এখন তৃপ্তির হাসি ফুটেছে। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, আমনের বাম্পার ফলনের পর ১৫ হাজার চাষি এ বছরে বোরো আবাদের সঙ্গে জড়িত। উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ জানান, চলতি বছরে বোরো ধানের জন্য আবহাওয়া অনুকূলে ছিল। উপজেলা কৃষি দপ্তর থেকে সঠিক সময়ে যথাযথ পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও ২০০ চাষিকে প্রণোদনা হিসেবে সার ও বীজ এবং ১ হাজার চাষিকে বিনা মূল্যে বীজ সহায়তা প্রদান করা হয়েছে।