সংবাদ সংক্ষেপ

অভ্যন্তরীণ গম সংগ্রহ শুরু

বোদা (পঞ্চগড়) সংবাদদাতা বোদায় রবিবার সরকারি গুদামে অভ্যন্তরীণ গম সংগ্রহ অভিযান শুরু হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি বোদা সরকারি গুদামে সরাসরি কৃষকদের কাছ থেকে এক মেট্রিক টন গম কিনে এ কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় ক্রয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোলেমান আলী, ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু প্রমুখ উপস্থিত ছিলেন।

পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে আলোচনাসভা

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে রবিবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবুিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন প্রমুখ।

বীজ ও সার বিতরণ

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা সোনাতলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবিবার দুপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন।

আইভি স্যালাইন ও খাওয়ার পানি বিতরণ

দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার শেখ হাসিনা সেনানিবাসের ৪২ ফিল্ড রেজিমেন্ট ৭ আর্টিলারি ব্রিগেডের লেফটেন্যান্ট সাকিবের নেতৃত্বে ১ হাজার প্যাকেট আইভি স্যালাইন বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর শহিদুল ইসলাম প্রমুখ। পরে শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালী গ্রামে সেনাসদস্যরা বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন। 

কর্মহীনদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা ফুলবাড়ীর টিএম হেল্থ কেয়ার সেন্টার ও সোনার বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার কর্মহীনদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। টিএম হেলথ কেয়ার সেন্টার চত্বরে বাস-মাইক্রো শ্রমিক ও উপজেলার কিন্ডার গার্টেন স্কুলগুলোর কর্মহীন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

পাঁচ শ্রমিক সংগঠনকে আর্থিক সহায়তা প্রদান

খাগড়াছড়ি প্রতিনিধি করোনার কারণে কর্মহীনদের মধ্যে আর্থিক সহায়তা দিয়েছে খাগড়াছড়ি জেলা প্রশাসন। রবিবার খাগড়াছড়ি জেলা প্রশাসকের কক্ষে খাগড়াছড়ির পাঁচটি শ্রমিক সংগঠনকে ছয় লাখ ৪৫ হাজার টাকার চেক প্রদান করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

বয়স্ক ও বিধবা ভাতার কার্ড বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা ঈশ্বরগঞ্জ পৌরসভায় রবিবার বয়স্ক ও বিধবাদের মধ্যে ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। পৌরসভা কার্যালয়ে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৫৭ জন বয়স্ক ও ২৩৪ জন বিধবার মধ্যে কার্ড বিতরণ উদ্বোধন করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার।

অসহায়দের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা লোহাগাড়ায় রবিবার জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শতাধিক অসহায় দুস্থ মানুষের মধ্যে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু।

বিশ্ব ম্যালেরিয়া দিবসে র্যালি

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা চন্দনাইশে রবিবার বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক উপজেলা শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শাহীন হোসাইন সভাপতিত্ব করেন।

 

০