রাইস মিল থেকে ধান ভেঙ্গে বাড়িতে ফ্যান দিয়ে চাল ঝড়তে (পরিস্কার) গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন নূর হোসেন (৪৫) ও তার স্ত্রী নাসিমা খাতুন (৩৫)। রবিবার ইফতারের কিছুক্ষণ আগে ইচাইল নতুন বাজারে এ ঘটনা ঘটে। স্বামী স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান। স্থানীয় গিয়াস উদ্দিন জানান, নুর হোসেন দমপত্তি ফ্যান ছেড়ে দিয়ে চাল ঝাড়তে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মারা যায়।