দোকানপাট ও শপিংমল বিকেল ৫টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। গতকাল রবিবার দুপুরে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
মোহা. শফিকুল ইসলাম জানান, করোনা ভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মেনে রাত ৯টা পর্যন্ত রাজধানীর দোকান ও শপিংমল খোলা রাখা যাবে। তবে মার্কেটের মালিক সমিতিকে স্বাস্থ্যবিধির বিষয়টি নিশ্চিত করতে হবে।
ব্যবসায়ীদের দাবির মুখে সরকার রবিবার থেকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। এরই মধ্যে গতকাল দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় আরো বাড়ানো হলো।