করোনা মহামারির কারণে দুই মাস পিছিয়ে যাওয়া অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৩তম আসর অনুষ্ঠিত হবে আজ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে লস অ্যাঞ্জেলসের রেলস্টেশন ইউনিয়ন স্টেশন এবং হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটার ছাড়াও যুক্তরাজ্যের লন্ডন ও ফ্রান্সের প্যারিসে এর আয়োজন করা হয়েছে। সেজন্যই রবিবার (বাংলাদেশ সময় ভোর) পুরো আয়োজন হতে পারে নতুন ইতিহাস। আয়োজকদের প্রস্তুতি দেখুন ছবিতে।
* ইউনিয়ন স্টেশনে বসানো হচ্ছে লালগালিচা।
* প্রথম বিশ্বযুদ্ধের আগেকার স্থাপত্য ও নকশায় সাজানো ইউনিয়ন স্টেশনে প্রথমবার অস্কার অনুষ্ঠান হতে যাচ্ছে।
* ইউনিয়ন স্টেশনে বসানো হচ্ছে লালগালিচা।
* ইউনিয়ন স্টেশনে লালগালিচা সাজাতে ব্যস্ত কর্মীরা।
* সামাজিক দূরত্ব ও ভ্রমণে বিধিনিষেধের কারণে ইউনিয়নস্টেশনের বাইরে ও ভেতরে থাকছে অস্কারের মহাযজ্ঞ।
* ইউনিয়ন স্টেশন সেজেছে লালগালিচায়।
* ইউনিয়ন স্টেশনের পাশে লালগালিচায় আলোকচিত্রীদের সামনে দাঁড়াবেন তারকারা।
* ইউনিয়ন স্টেশনের সামনে তারকাদের পা পড়বে লালগালিচায়।
* ৯৩তম অস্কার অনুষ্ঠান বাংলাদেশ থেকে স্টার মুভিজ ও স্টার ওয়ার্ল্ড চ্যানেলে সরাসরি উপভোগ করা যাবে।
ইত্তেফাক/জেএইচ