অস্কার ২০২১: সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য ‘দ্য ফাদার’

চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৩তম আসরে সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য শাখায় পুরস্কৃত হয়েছে ‘দ্য ফাদার’। এর চিত্রনাট্য সাজিয়েছেন ক্রিস্টোফার হ্যাম্পটন ও পরিচালক ফ্লোরিয়ান জেলা। স্যাটেলাইটের মাধ্যমে নিজের অনুভূতি জানিয়েছেন ফরাসি নির্মাতা-চিত্রনাট্যকার ফ্লোরিয়ান।

একই শাখায় মনোনয়ন পেয়েছিলো ‘বোরাট সাবসিকোয়েন্ট মুভিফিল্ম’, ‘নোম্যাডল্যান্ড’, ‘ওয়ান নাইট ইন মায়ামি’ এবং ভারতীয় তারকা প্রিয়াঙ্কা চোপড়া প্রযোজিত ‘দ্য হোয়াইট টাইগার’।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসের ইউনিয়ন স্টেশনে বাংলাদেশ সময় আজ সোমবার ভোর ৪টা ৩০ মিনিটে শুরু হয় চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৩তম আসর। ভোর ৬টা থেকে চলে পুরস্কার বিতরণ।

এবিসি নেটওয়ার্কের মাধ্যমে এই আয়োজন সরাসরি সম্প্রচার হয়েছে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে। বাংলাদেশে আজ রাত ৯টায় স্টার মুভিজ ও স্টার ওয়ার্ল্ড চ্যানেলে পুনরায় দেখা যাবে অনুষ্ঠানটি।

ইত্তেফাক/বিএএফ