অস্কার ২০২১: সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘কলেট’

চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৩তম আসরের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। এবার সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র হয়েছে ‘কলেট’। বিজয়ীর নাম মূকাভিনয়ের মাধ্যমে ঘোষণা করেন আমেরিকান অভিনেত্রী মারলি ম্যাটলিন। এটাই ভিডিও-গেম স্টুডিও প্রযোজিত প্রথম কোনো ছবি যেটি অস্কার মনোনয়ন পেলো।

‘কলেট’ ছাড়াও এই বিভাগে মনোনয়ন পেয়েছিলো অ্যা কনসার্তো ইজ অ্যা কনভারসেশন, ডু নট স্প্লিট, হাঙ্গার ওয়ার্ড, অ্যা লাভ সং ফর লাতাশা।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসের ইউনিয়ন স্টেশনে বাংলাদেশ সময় আজ সোমবার ভোর ৪টা ৩০ মিনিটে শুরু হয় চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৩তম আসর। হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে ভোর ৬টা থেকে চলছে পুরস্কার বিতরণ।

এবিসি নেটওয়ার্কের মাধ্যমে এই আয়োজন সরাসরি সম্প্রচার হচ্ছে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে। বাংলাদেশের দর্শকরা ভোর ৬টা থেকে স্টার মুভিজ ও স্টার ওয়ার্ল্ড চ্যানেলে দেখতে পারছেন অনুষ্ঠানটি।

ইত্তেফাক/বিএএফ