২০২০ সালে মৃত্যুবরণ করা তারকাদের স্মরণ করা হলো অস্কারে। তাদের মধ্যে উল্লেখযোগ্য ভারতীয় অভিনেতা ইরফান খান, ফ্যাশন ডিজাইনার ভানু আথাইয়া, আমেরিকান তারকা চ্যাডউইক বোজম্যান ও ব্রিটিশ অভিনেতা শন কনারি। প্রয়াতদের প্রতি সম্মান জানাতে মঞ্চে আসেন আমেরিকান অভিনেত্রী অ্যাঞ্জেলা ব্যাসেট।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসের ইউনিয়ন স্টেশনে বাংলাদেশ সময় আজ সোমবার ভোর ৪টা ৩০ মিনিটে শুরু হয় চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৩তম আসর। হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে ভোর ৬টা থেকে চলছে পুরস্কার বিতরণ।
এবিসি নেটওয়ার্কের মাধ্যমে এই আয়োজন সরাসরি সম্প্রচার হচ্ছে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে। বাংলাদেশের দর্শকরা ভোর ৬টা থেকে স্টার মুভিজ ও স্টার ওয়ার্ল্ড চ্যানেলে দেখতে পারছেন অনুষ্ঠানটি।
ইত্তেফাক/বিএএফ