ভারতে করোনা মহামারির উর্ধ্বমুখী সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে এবার সংহতি প্রকাশ করলো সংযুক্ত আরব আমিরাত। পাশাপাশি দেশটির প্রতি সমর্থন জানাতে তারা বুর্জ খলিফাকে ভারতীয় পতাকার রঙে আলোকিত করেছে এবং ভবনে হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছে #স্টেস্ট্রংইন্ডিয়া। আজ সোমবার (২৬ এপ্রিল) এ খবর প্রকাশ করেছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রবিবার রাতে আমিরাতের দুবাইতে অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফাকে ভারতীয় পতাকার রঙে আলোকিত করা হয়েছে। একইসঙ্গে ভবনে হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছে #স্টেস্ট্রংইন্ডিয়া। ঘটনাটির একটি ভিডিও টুইটারে প্রকাশ করেছে সেখানে অবস্থিত ভারতীয় দূতাবাস।
⭐️As #India battles the gruesome war against #COVID19 , its friend #UAE sends its best wishes
— India in UAE (@IndembAbuDhabi) April 25, 2021
???? @BurjKhalifa in #Dubai lits up in ???????? to showcase its support#IndiaUAEDosti @MEAIndia @cgidubai @AmbKapoor @MoFAICUAE @IndianDiplomacy @DrSJaishankar @narendramodi pic.twitter.com/9OFERnLDL4
ক্যাপশনে লেখা হয়েছে, কোভিড-১৯ এর বিরুদ্ধে ভারতের লড়াইয়ে শুভ কামনা জানাচ্ছে বন্ধুরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত। দুবাইয়ের বুর্জ খলিফায় তিনটি কালার (ভারতের পতাকার রঙ) প্রদর্শনের মাধ্যমে সমর্থন জানানো হয়েছে।
অপর এক টুইট বার্তায় ভারতীয় হাইকমিশনার পবন কাপুর বলেন, এই সংকটকালীন সময়ে বন্ধুরাষ্ট্র আমিরাতের সমর্থনকে সাধুবাদ জানাচ্ছে ভারত।
এদিকে, ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, করোনার বিরুদ্ধে লড়াই করতে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।ভারতকে সবরকম সাহায্যের চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ইত্তেফাক/টিএ