চট্টগ্রামে করোনায় মৃত্যু ৫০০ ছাড়ালো

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জন মারা গেছেন। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২০৮ জন। এই নিয়ে এ পর্যন্ত করোনায় ৫০৪ জনের মৃত্যু হয়েছে।  

সোমবার চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় জানায়, চট্টগ্রামে ৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৬১টি নমুনা পরীক্ষা করে ২০৮ জন রোগী শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ১৫৯ জন নগরীতে ও ৪৯ জন উপজেলার। এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫০৪ জন। তার মধ্যে নগরীতে ৩৭৫ জন ও উপজেলায় ১২৯ জন।

 

আর চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৪৯ হাজার ৯৫ জন।

ইত্তেফাক/এএএম