নতুন রূপে কে ক্র্যাফট

ফ্যাশন হাউজ কে ক্র্যাফট তাদের অনলাইন শপ www.kaykraft.com-কে নতুন রূপে সাজিয়েছে। নতুন ই-কমার্স সাইটটি মোবাইল ফ্রেন্ডলি, আধুনিক এবং নেভিগেশন ফিচারের সহজলভ্যতা, দ্রুত কালেকশন দেখা ও কেনাকাটার জন্য বেশ কার্যকর। সহজ রিটার্ন অ্যান্ড এক্সচেঞ্জ পদ্ধতি ক্রেতার জন্য দিচ্ছে বিশেষ স্বস্তি ও নিরাপত্তা। রমজানে ১০০ ডলারের বেশি অর্ডার করলেই বিনা খরচে পণ্য ডেলিভারি চলে যাবে বিশ্বের যে কোনো প্রান্তে। সেইসঙ্গে দেশজুড়ে থাকছে ফ্রি ডেলিভারির সুবিধা। কে ক্র্যাফট ও ইয়াংকে দুটি ব্রান্ডের পোশাকই পাওয়া যাচ্ছে www.kaykraft.com-এ ।