তৈরি পোশাকশিল্প কর্মীদের জন্য এটিএম কার্ডের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ

 

মাত্র ৬০ থেকে ৮০ পয়সায় মিলছে এক লিটার নিরাপদ খাবার পানি। এজন্য সুইসকনটাক্ট বাংলাদেশ নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামের পাঁচ স্থানে তৈরি করা হয়েছে নিরাপদ খাবার পানির এটিএম বুথ। এই বুথগুলার প্রত্যেকটির উত্পাদন ক্ষমতা ঘণ্টায় ১ হাজার লিটার। স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি সংক্রান্ত পদক্ষেপ ও করণীয়সমূহ বাস্তবায়নের আওতায় সুজলা প্রকল্পের পথচলা শুরু হয় ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর।