আপনার রাশিফল

মুহম্মদ আনিসুল হক

২৭ এপ্রিল ২০২১ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার

আজ ১৪ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ এবং ১৪ রমজান ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪০ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা: ৬ ও ৯। শুভ বার: শুক্র ও মঙ্গল। শুভ রত্ন: হীরা ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

ব্যবসায়িক দিক ভালো যাবে। অংশীদারি কারবারে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে।   

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। অসুস্থবোধ করতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সৃজনশীল কাজে সুফল পাবেন। পড়াশোনায় মন বসাতে পারবেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। নতুন বন্ধু লাভ হতে পারে। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন। আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। শরীর ভালো থাকবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে পারবেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলুন। ব্যয় বাড়তে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

প্রয়োজনে বড় ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। আর্ির্থক দিক ভালো যাবে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

উচচশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জ্ঞানস্পৃহা বাড়বে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন ।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন।