‘আমি দুনিয়ার যেখানে যার সঙ্গেই মিশেছি, তাদের ভালো দিকটাই দেখেছি। আর তাই আমার এই পুরস্কারটা তাদের জন্য উত্সর্গ করছি, যারা নিজেদের মধ্যে ভালো মানুষটাকে ধরে রাখার মতো সাহস দেখিয়ে চলেছেন, তা যতোই কঠিন হোক না কেন।’
ক্লোয়ি ঝাও, সেরা নির্মাতা হিসেবে অস্কার ২০২১ বিজয়ী
‘সত্যিকার অর্থে আমি এবারের অস্কার প্রত্যাশায় করিনি। তাই আমি নিজেকে ভাগ্যবান ও সুবিধাপ্রাপ্তদের কাতারেই রাখবো। আর ধন্যবাদ না জানানোটা অন্যায়। তাই আয়োজকদের ধন্যবাদ। আমার দর্শকদের প্রতি কৃতজ্ঞতা।’
অ্যান্টনি হপকিন্স, সেরা অভিনেতা হিসেবে অস্কার ২০২১ বিজয়ী
০০০
সর্বাধিক ক্যাটাগরিতে অস্কার জয়ী ছবি নোম্যাডল্যান্ডের বিজয়ীরা এক ফ্রেমে
০০০০
চীনা নির্মাতা ক্লোয়ি ঝাও অস্কার ট্রফি হাতে নিয়ে ব্যাকস্টেজে উচ্ছ্বাস।
০০০০
দ্যা ফাদার ছবির অভিনেতা অ্যান্টনি হপকিন্স। দ্বিতীয়বারের মতো অস্কার হাতে উঠলো তার। একই সাথে এ যাবত্কালের অস্কারজয়ীদের ভেতরে সবচেয়ে বয়স্ক শিল্পী তিনি।
০০০০০
স্বাস্থবিধি মেনে চলায় এবারের হলরুমে অতিথির ভীড় না থাকলেও তারকাসমৃদ্ধ ছিল আয়োজন বরাবরের মতো। ছিল রেডকার্পেট। ছবিতে অস্কার রেড কার্পেটে দেখা যাচ্ছে বহুল আলোচিত ছবি ‘ম্যাঙ্ক’ এর অভিনেত্রী আমান্ডা সেফ্রাইড
০০০০
সেরা অভিনেত্রী ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড। এটি তার তৃতীয়বারের মতো অস্কার জয়।
০০০
সেরা পার্শ্ব-অভিনেত্রী বিভাগে পুরস্কার জিতে নিয়েছেন দক্ষিণ কোরিয়ার ইয়া-জাং উন। ‘মিনারি’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। ছবির নির্বাহী প্রযোজক ব্র্যাডপিটের সাথে।