ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা
ঘোড়াঘাটে এবার বোরোর ভালো ফলন হয়েছে। তবে কয়েক দিনের ব্যবধানে কমেছে ধানের দাম। চাষিরা জানান, সাত-আট দিন আগেও প্রতি মণ ধান ১০০০-১০৫০ টাকায় বিক্রি হয়েছে। অথচ তিন-চার দিনের ব্যবধানে বর্তমানে প্রতি মণ ধান বাজারে ৮০০-৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। তারা আশঙ্কা করছেন বাজারে পর্যাপ্ত ধান উঠলে এ দাম আরও কমে যাবে। এতে লোকশানে পড়তে হবে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এখলাস হোসেন সরকার জানান, সরকারিভাবে ধান-চাল ক্রয়ের দর নির্ধারণ করা হয়নি। দর নির্ধারণ করা হলে এবং ক্রয় কার্যক্রম শুরু হলে আশা করি কৃষক দামে সন্তুষ্ট হবে।