ভ্রাম্যমাণ প্রতিনিধি
দাবদাহে ঝিনাইদহের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বেলা বাড়ার সঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করে। ফলে দুপুরেই ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছে না। তবে এতে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো। ভ্যানচালক আমিরুল ইসলাম বলেন, কয়েক দিন খুব গরম পড়ছে। ভ্যান নিয়ে বাইরে আসা যাচ্ছে না। চাষি সাহেব আলী বলেন, প্রচণ্ড গরমে মাঠে কাজ করা যাচ্ছে না। ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিসিন রোগ বিশেষজ্ঞ ডা. জাকির হোসেন বলেন, গরমজনিত রোগ থেকে রক্ষা পেতে হলে বাসি-পঁচা খাবার পরিহার করতে হবে।