মাটি কাটার চার শ্রমিককে জরিমানা

সুজানগর (পাবনা) সংবাদদাতা

সুজানগরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মাটি কাটার চার শ্রমিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রওশন আলী উপজেলার দুলাই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ১ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করেন। ঐ শ্রমিকেরা হলেন সুমন হোসেন, আব্দুল মালেক, হেলাল উদ্দিন ও আচ্চু শেখ।