স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর রেলওয়ে স্টেশন এলাকায় রবিবার রাতে রাস্তায় ফেলে যাওয়া এক বৃদ্ধাকে নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থা করেছেন রংপুরের জেলা প্রশাসক মো. আসিব আহসান। সেই বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে যান তার সন্তানেরা। স্টেশন এলাকায় খোলা রাস্তায় অবস্থানরত মায়ের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
রংপুর জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের অধীনস্থ রংপুর শিশু পরিবারে (বালিকা) এ বৃদ্ধা মায়ের নিরাপদ অবস্থান নিশ্চিত করা হয়েছে। এছাড়া তার পরিবারের পরিচয় নিশ্চিত হয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।