ইত্তেফাক রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০২টির বা ২৮ দশমিক ৭৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল শেয়ারের দর সবচেয়ে বেশি বেড়েছে এএফসি এগ্রোর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। রবিবার এএফসি এগ্রোর শেয়ারের ক্লোজিং দর ছিল ১৫ টাকা। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৬ দশমিক শূন্য টাকা। অর্থাত্, গতকাল কোম্পানিটির শেয়ারের দর ১ দশমিক ৫০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এএফসি এগ্রো ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৯ দশমিক ৯৮ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৯ দশমিক ৭৫ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৯ দশমিক ২৩ শতাংশ, এস্কয়ার নিটের ৮ দশমিক ৪৪ শতাংশ, লাফার্জ হোলসিমের ৮ দশমিক শূন্য ৪ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৭ দশমিক ৫৮ শতাংশ, এমআই সিমেন্টের ৬ দশমিক ৭৪ শতাংশ, ফাইন ফুডসের ৬ দশমিক ৫৬ শতাংশ এবং বিকন ফার্মার শেয়ারের দর ৬ দশমিক ১০ শতাংশ বেড়েছে।