বৃক্ষশূন্য মহাসড়ক!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে রয়েছে প্রায় ১০০ কিলোমিটার। দু লেন থেকে চার লেনে উন্নীত করার কাজ শুরুর আগে মহাসড়কের পাশে থাকা বিভিন্ন প্রজাতির গাছ দরপত্রের মাধ্যমে বিক্রি করে দেওয়া হয়েছিল। মহাসড়কটি চালু হলে সড়কদ্বীপে ফুলগাছ লাগানো হলেও দু পাশে আর গাছ লাগানোর প্রয়োজনীয়তা বোধ করা হয়নি। ফলে বৃক্ষশূন্য মহাসড়কের মাইলের পর মাইল। এদিকে নিয়মনীতির তোয়াক্কা না করে মহাসড়কের দু পাশে পাল্লা দিয়ে গড়ে উঠছে নানা প্রতিষ্ঠান। এতে মূল সড়ক থেকে গাড়িগুলো প্রবেশ ও বের হওয়া নির্বিঘ্ন রাখতে যদি থাকেও কোনো গাছ সেটাও কেটে ফেলা হয়। এক্ষেত্রে অনুমতির প্রয়োজন থাকলেও সেই নিয়ম মানা হচ্ছে না। এ অবস্থায়, মহাসড়কের চার লেনের পাশে গড়ে ওঠা দোকানপাট বা ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করে  ফলদগাছ লাগানোর দাবি সাধারণ মানুষের। 

মামশাদ কবীর

কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০