যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৫ বছর বয়সী বদমেজাজি শিশুকে দেয়া প্রেসক্রিপশনে গাঁজা বিস্কুট খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। সম্প্রতি ঘটনাটি প্রকাশিত হওয়ার পর তার লাইসেন্স বাতিল করেছে রাজ্য কর্তৃপক্ষ।
জানা গেছে, ২০১২ সালের সেপ্টেম্বরে ৫ বছর বয়সী বদমেজাজি ছেলেকে ডা. উইলিয়াম এস ইডেলম্যানের কাছে চিকিৎসার জন্য যান বাবা। পরীক্ষানিরীক্ষা শেষে তাকে দেয়া প্রেসক্রিপশনে গাজা বিস্কুট খাওয়ার পরামর্শ দেন উইলিয়াম। পরে স্কুলের নার্সের কাছে বিষয়টি ধরা পড়ে।
ওই শিশুর বাবা জানান, ছোটবেলায় তিনিও একই ধরনের সমস্যায় আক্রান্ত ছিলেন। সমাধানে তাকে সে সময় গাঁজার চিকিৎসা দেওয়া হয়েছিল। তার দাবি, গাঁজা তার স্বভাব পরিবর্তন করেছিল।
প্রাপ্তবয়স্ক হওয়ার পর তিনি পুনরায় গাঁজা সেবন শুরু করেন। তিনি বলেন, গাজার খাওয়ার পর স্ত্রীর সঙ্গে তার ঝগড়ার সমাধান হয়ে যায়।
আরও পড়ুনঃ ১০ টাকায় চা-সিঙ্গারা-সমুচা-চপ ঢাবির গর্ব: উপাচার্য
ওই ব্যাক্তি জানান, তার বড় ছেলেকেও তিনি ছেলেবেলায় একই কারণে গাঁজা দিয়েছিলেন। আর দুই সন্তানের ওপরই নাকি গাঁজা বেশ ইতিবাচক প্রভাব ফেলেছিল।
১৯৯৪ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় চিকিৎসার জন্য গাঁজার ব্যবহার বৈধ। উইলিয়াম জানিয়েছেন শুধু ওই শিশু নয়, হাজার হাজার রোগীর চিকিৎসায় গাঁজা ব্যবহার করেছেন।
ইত্তেফাক/টিএস