যশোরের চৌগাছায় স্বামীর বিরুদ্ধে শ্বাসরোধ করে স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত গৃহবধূর মা বাদী হয়ে চৌগাছা থানায় অভিযোগ করেছেন। পুলিশ স্বামী ও তার মাকে আটক করেছে। রবিবার রাতে শহরের ৫ নম্বর ওয়ার্ডের মাঠপাড়ায় ঘটনাটি ঘটে।
নিহতের মা কুলসুমা জানান, এক বছর আগে মেয়ে আয়শা খাতুনের (১৮) সঙ্গে চৌগাছা মাঠপাড়ার হাসানুর রহমানের ছেলে ইমরান হোসেন (২২)-এর বিয়ে হয়। ইমরান রাজমিস্ত্রির কাজ করে। ঘটনার দিন সন্ধ্যায়ও মেয়ের সঙ্গে আমার মোবাইল ফোনে কথা হয়। কিন্তু মাঝ রাতে খবর আসে মেয়ে আত্মহত্যা করেছে। আমার বিশ্বাস, তাকে হত্যা করা হয়েছে।
প্রতিবেশীরা জানান, পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। রবিবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। গভীর রাতে তাদের বাড়িতে হইচই শব্দ শুনে গিয়ে দেখি আয়শার মৃতদেহ ঘ?রের মে?ঝেতে শোয়া?নো।
পরে খবর পেয়ে রাত ২টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। একই সময় সন্দেহজনকভাবে আয়শার স্বামী ও শাশুড়িকে থানা হেফাজতে নেওয়া হয়। পরে তাদের আটক দেখানো হয়।
ওসি সাইফুল ইসলাম সবুজ জানান, সন্দেহজনকভাবে নিহতের স্বামী ইমরান ও তার মা বিলকিস বেগমকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।