রাজধানীর মোহাম্মদপুরে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ সালমান খান (২৪) নামে থানার তালিকাভুক্ত সন্ত্রাসীকে র্যাব গ্রেফতার করেছে। সোমবার মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-২-এর সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, সালমান খান ও তার সহযোগীরা ঢাকা উদ্যানের ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করত। চাঁদাবাজি ছাড়াও মাদক ব্যবসা, চুরি, ডাকাতির সঙ্গে সমানভাবে সম্পৃক্ত। তারা বেশির ভাগ সময় সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করত। তাকে আটক করার পর শরীর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সালমান খানের বিরুদ্ধে মোহাম্মদপুর, আদাবরসহ বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে।