রাজধানীর কদমতলীর কিশোর গ্যাংয়ের সদস্য কাইল্লা মুরাদ ও বাঘা রাজুকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র?্যাব। রবিবার রাতে পাটেরবাগ ইতালি মার্কেট এলাকা থেকে চাপাতিসহ তাদের গ্রেফতার করা হয়। গতকাল সোমবার বিকালে কাওরান বাজারে র?্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র?্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান। তিনি বলেন, ‘চলতি মাসের ২২ এপ্রিল রাত ৭টা ৪০ মিনিটে পূর্ব বিরোধের জের ধরে আমিনুল ইসলাম ডালিমকে আসামি কাইল্লা মুরাদ, বাঘা রাজু ও অন্যান্য সন্ত্রাসী ইতালি মার্কেটের সামনে ছুরি ও চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনায় ২৪ এপ্রিল ডালিমের বাবা আবুল হাসান কদমতলী থানায় মামলা করেন। ডালিম কদমতলী পাটেরবাগ ইতালি মার্কেটে ইন্টারনেট ব্যবসায়ী।
মাহফুজুর রহমান আরো বলনে, কদমতলী থানার মুরাদপুর ও পাটেরবাগ এলাকায় আসামিদের কিশোর গ্যাং রয়েছে। এলাকায় তারা দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাই, মারামারি ও চাঁদাবাজি করে আসছে। কেউ তাদের চাঁদা দিতে না চাইলে আসামিরা তাদের কিশোর গ্যাং নামিয়ে আক্রমণ করে। যদিও তারা কিশোর গ্যাংয়ের সদস্য কিন্তু তাদের অধিকাংশের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।