মুহম্মদ আনিসুল হক
২৮ এপ্রিল ২০২১ খ্রিষ্টাব্দ, বুধবার
আজ ১৫ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ এবং ১৫ রমজান ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৩৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও রবি। আপনার শুভ সংখ্যা: ১ ও ৬। শুভ বার: শুক্র ও রবি। শুভ রত্ন: রুবী ও হীরা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। কারো সঙ্গে বিবাদে জড়াবেন না। সামাজিক সংকট এড়িয়ে চলুন। অন্যথায় বদনাম হতে পারে। আজ কোনো ঝুঁকি নেবেন না।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। বিনিয়োগ ভেবেচিন্তে করুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
ধর্মীয় কাজে আনন্দ পাবেন। পড়াশোনায় মন বসাতে পারবেন। শরীর অসুস্থ হতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
অসুস্থ মায়ের প্রতি খেয়াল রাখুন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
প্রাপ্ত তথ্যর ওপর নির্ভর করতে পারেন। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। মন ভালো থাকবে। আবেগ সংযত রাখুন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
মূল্যবোধ বজায় রাখুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
শরীর ভালো থাকতে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পড়াশোনায় আনন্দ পাবেন। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। দূরে কোথাও যাত্রা হতে পারে। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। কোনো বিশেষ রঙের পোশাক ভালো লাগতে পারে। শরীর মোটামুটি ভালো থাকতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। অকারণ ব্যয় পরিহার করুন। শরীর অসুস্থ হতে পারে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
কর্মপরিবেশ অনুকূল থাকবে। বেকারদের কারো কারো কর্মপ্রাপ্তি হতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। জনসম্পৃক্ততা বাড়তে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পেতে পারে। মন ভালো থাকবে। পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। চাকরিজীবীদের জন্য সময় অনুকূল থাকতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনটি খুব একটা অনুকূল নাও থাকতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। তীর্থযাত্রা হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।