দাবদাহে গঙ্গাচড়ার জনজীবন বিপর্যস্ত

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

গত কয়েক দিন ধরে চলা দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে গঙ্গাচড়াসহ রংপুর অঞ্চলের জনজীবন। সকালে রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি লক্ষণীয় থাকলেও প্রচণ্ড গরমে দুপুরের মধ্যেই ফাঁকা হয়ে যাচ্ছে সব। নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না। তবে গরমে বিপাকে পড়েছেন নিম্নআয়ের ও খেটে খাওয়া মানুষ। একটু স্বস্তির আশায় অনেককে গাছের ছায়ায় বিশ্রাম নিতে দেখা যায়। এদিকে প্রচণ্ড দাবদাহে শুকিয়ে যাচ্ছে মাটি। ফলে বোরো ধান নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, দাবদাহের কারণে ধান চিটা হতে পারে।