কমলনগরে ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব

অভিযুক্ত গ্রেফতার

কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

কমলনগরে বিয়ের প্রলোভনে ধর্ষণের শিকার এক তরুণীর সন্তান প্রসবের ঘটনায় অভিযুক্ত যুবক আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে পুলিশ উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালীয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার রহিম ঐ এলাকার আনার উল্যার ছেলে। রহিম ঐ সন্তানের স্বীকৃতি না দেওয়ায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে সোমবার থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ রহিমকে গ্রেফতার করে।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোছলেহ্ উদ্দিন জানান, রহিমকে আদালতে সোপর্দ করা হয়েছে। ধর্ষণের শিকার ঐ নারীর সন্তানের পিতৃপরিচয় শনাক্তসহ তদন্ত করে মামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।