ব্লকে লেনদেন হয়েছে ৩৪ কোটি টাকার

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গতকাল ২৬টি কোম্পানি অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৪ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলোর ১ কোটি ৩ লাখ ৪৩ হাজার ৬৪২টি শেয়ার ৫১ বার হাতবদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩৪ কোটি ১ লাখ ৯১ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাত্ ৭ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার টাকার লেনদেন হয়েছে ন্যাশনাল ফিড মিলসের। দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ৪ লাখ টাকার উত্তরা ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি টাকার লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাংকের। এছাড়া ব্যাংক এশিয়ার ৪৪ লাখ ২৩ হাজার টাকার, বেক্সিমকোর ৬৭ লাখ ৬৮ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইনসিওরেন্সের ২ কোটি ৪০ লাখ ৫২ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৩ কোটি ৯০ লাখ ৬০ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ১ কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকার, সিটি ব্যাংকের ৫ লাখ ২ হাজার টাকার, ইস্টার্ন ইনসিওরেন্সের ১ কোটি ৪২ লাখ ৬৫ হাজার টাকার, ফারইস্ট লাইফ ইনসিওরেন্সের ৩০ লাখ ৬৬ হাজার টাকার।