এখন ইডেন মহিলা কলেজের সব ধরনের ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা এখন বিকাশ অ্যাপ অথবা *২৪৭# ডায়াল করে কলেজ ফি ও অন্যান্য ফি পরিশোধ করতে পারছেন। ফি পরিশোধ করতে বিকাশ অ্যাপের পে বিল আইকন থেকে এডুকেশনে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা থেকে ইডেন কলেজ নির্বাচন করে শিক্ষার্থীর তথ্য, টাকার পরিমাণ ও পিন দিয়ে বেতন পরিশোধ সম্পন্ন করা যাচ্ছে। ফি দেওয়া হয়ে গেলে ডিজিটাল রিসিটও ডাউনলোড করে সংরক্ষণ করার সুযোগ রয়েছে। পাশাপাশি, ভবিষ্যত্ ফি পরিশোধ সহজ করার জন্য ফি পরিশোধের প্রয়োজনীয় তথ্য অ্যাপে সেভ করে রাখার সুযোগও পাচ্ছেন শিক্ষার্থীরা। —প্রেস বিজ্ঞপ্তি