মোসলেহ্্ উদ্দীন আহমেদ সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী হিসেবে যোগ দিয়েছেন। ইতিপূর্বে তিনি এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি ২০১৩ সালে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যমুনা ব্যাংকে যোগ দেন। পরবর্তী সময়ে তিনি যমুনা ব্যাংক ও এনসিসি ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব বিজনেস হিসেবে কর্মরত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি